31 C
Bangladesh
Saturday, September 19, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে। সরকার এখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে এবং এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ সংস্কারের পথরেখা তৈরি করা সম্ভব হবে।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরতে হবে, যাতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়।

কর্মশালায় গণমাধ্যম সংস্কার, স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের কাঠামো নিয়ে মতামত তুলে ধরেন বক্তারা।

ঢাকা/আরএন

 

Related posts

ঝালকাঠিতে গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে উঠান বৈঠক

News Desk

নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে জামায়াতের আপিলের রায় ১ জুন

brs@admin

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

News Desk

সাম্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮

brs@admin

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

News Desk

শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে : দুদু

News Desk
Translate »