29.9 C
Bangladesh
Sunday, September 20, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

চলছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা। বাংলাদেশের বেশির ভাগ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক। অন্যান্য দেশের ও সমর্থক রয়েছে। তবে বেশি উত্তেজনা হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে।

তারই ধারাবাহিকতায় ভোলার লালমোহনের ব্রাজিলের সমর্থক হৃদয় হাসান (২৮)। নিজ দলের প্রতি রয়েছে তার অনেক ভালোবাসা। পাশাপাশি আর্জেন্টিনা দলের প্রতি তার রয়েছে ক্ষোভ। তাই গ্রুপ পর্বে প্রথম আর্জেন্টিনা ম্যাচের খেলার আগের দিন বন্ধুদের সাথে বাজি ধরেন এবং নিজ ফেসবুকে প্রতিশ্রুতি দেন, বুধবার (১৭ জুন) সকালের ম্যাচে আলজেরিয়ার সঙ্গে যদি আর্জেন্টিনা জিততে পারে, তাহলে তিনি মাথা নাড়া করবেন।

খেলায় আর্জেন্টিনা দল ৩-০ গোলে বিজয়ী হওয়ায় বাজারে এসে বন্ধুদের উপস্থিতিতে মাথা ন্যাড়া করেন।

মাথা ন্যাড়ার দৃশ্যটি মুঠোফোনে ধারণ করে তার ফেসবুকে ছেড়ে দেন হৃদয় হাসান।

হৃদয় হাসান এর বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে।

হৃদয় হোসাইন জানান, তিনি ব্রাজিলের সমর্থক। তবে আমি প্রতিশ্রুতি দিয়েছি বুধবারের খেলায় যদি আর্জেন্টিনা জিতে তাহলে তিনি মাথা নাড়া করবেন। যেহেতু খেলায় আর্জেন্টিনা জিতেছে এজন্য বন্ধুদের সামনে সেলুনে এসে প্রতিশ্রুতি অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। ‌আমি ব্রাজিলের সমর্থক। ব্রাজিল সমর্থকরা সব সময় নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী করাজ করে।

মাথা ন্যাড়া করার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে এটিকে ইতিবাচক হিসেবে দেখলেও অনেকে আবার সমালোচনা করেছেন। অনেকে বলেছেন হৃদয় হাসান একজন ফেসবুক কন্টেক্ট ক্রিয়েটর। ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য এই কাজ করেছেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

আমরা কখনোই আমাদের পতাকা সমর্পণ করব না: স্টারমার

News Desk

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ

News Desk

১৪ দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই : রাশেদ খাঁন

News Desk

বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

News Desk

সালমান-দীপু মনিসহ ৩৯ আসামি ট্রাইব্যুনালে

News Desk

ঝিনাইদহে বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন

News Desk
Translate »