31 C
Bangladesh
Saturday, September 19, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

অভিষেকে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক

স্পেনের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে রুখে দিয়ে ইতিহাস গড়ল বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামা আফ্রিকার এই দ্বীপদেশটি ফেবারিট স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে এক আবেগঘন ও নাটকীয় ম্যাচ শেষে। যেখানে একদিকে স্পেনের খেলোয়াড়দের হতাশ মুখ, অন্যদিকে কেপ ভার্দের ফুটবলারদের চোখে আনন্দাশ্রু মাঠজুড়ে তখনই লেখা হচ্ছিল এক অবিস্মরণীয় অধ্যায়। এ ড্র যেন কেপ ভার্দের খেলোয়াড়দের কাছে জয়ের সমান।

স্পেনের ফুটবল দল নিজেদের স্বভাবসুলভ আক্রমণাত্মক খেলা ও পাসিং ফুটবলের পসরা সাজিয়ে খেললেও পেলো না গোলের দেখা। অনেক সুযোগ তৈরি এবং বলের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে রাখা সত্ত্বেও গোল করতে ব্যর্থ হলো স্পেনের খেলোয়াররা। পুরো ৯০ মিনিটের খেলা গোল শূন্য ড্র হয়। অতিরিক্ত ৫ মিনিটের খেলায়ও গোল করতে পারেনি স্পেন। অবশেষে আফসোস নিয়ে মাঠ ছাড়লেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে স্পেনকে রুখে দিয়ে উল্লাস প্রকাশ করেছে কেপ ভার্দে।

ম্যাচের প্রথমার্ধে কোনো গোল দিতে পারেনি স্পেন। তবে আক্রমণ করে ছিলো অনেকবার। প্রথমার্ধের খেলা শেষে স্কোরলাইন ০-০।

ম্যাচ জয়ের মরিয়া চেষ্টায় শেষ ২০ মিনিটের জন্য লামিন ইয়ামালকে মাঠে নামাতে বাধ্য হন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। কিন্তু তারপরও দুর্দান্ত কেপ ভার্দে রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় লা রোজা। শেষ পর্যন্ত গোলের পথ খুঁজে না পেয়ে স্পেনকে হতাশাই সঙ্গী করতে হয়েছে। আর তাদের হতাশায় ডোবানোর নায়ক কেপ ভার্দের ভোজিনিয়া।

স্পোর্টস/আরএন

Related posts

জুলাই গণ-অভ্যুত্থানের ফসল ডাকসু: আসিফ মাহমুদ

News Desk

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

News Desk

রাজশাহী জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

brs@admin

ব্যান্ডের কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

News Desk

হাসিনা-কামালের বিরুদ্ধে আজ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

News Desk

ইরান থেকে ফিরলেন আরও ৩২ বাংলাদেশী

brs@admin
Translate »