27.3 C
Bangladesh
Wednesday, June 17, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনামসারাদেশ

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম লালমোহনের হাফেজ নুরনবী

লালমোহন প্রতিনিধি : ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়। তারই ধারাবাহিকতায় গত বুধবার ( ১০ জুন) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ে ‘শ্রেষ্ঠ ইমাম নির্বাচন ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন ভোলার লালমোহনের হাফেজ মো. নুরনবী। তিনি উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড রাঁড়ী বাড়ির আঃ মতিন মিয়ার সন্তান।

বরিশাল ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক একেএম মুজাহিদুল ইসলামের কাছ থেকে সম্মাননা স্বরূপ সনদ ও পুরস্কার গ্রহণ করেন হাফেজ মো. নুরনবী। তিনি বর্তমানে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪নং ওর্য়াড পাঙ্গাশিয়া গ্রামের আমির আলী চৌকিদার বাড়ী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুধু ইমামতিতেই সীমাবদ্ধ নন, সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমামের গুরুত্বপূর্ণ স্বীকৃতি লাভ করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন হাফেজ মো, নুরনবী।
বিআরএসটি/এসএস

Related posts

সাদাপাথর লুটের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

News Desk

ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

News Desk

পিরোজপুরে বিএনপির বিজয় মিছিল

News Desk

ত্রাণ উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

নির্বাচনে আওয়ামী লীগকে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

News Desk

জেনিনে হজযাত্রীদের বহনকারী বাসে ধাক্কা দিল ইসরায়েলি সামরিক যান

brs@admin
Translate »