BRS TIMES
খেলাধূলাফিফা বিশ্বকাপ ২০২৬

স্বাগতিক মেক্সিকোর জয় দিয়ে শুরু বিশ্বকাপ ফুটবল

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো মেক্সিকো। তিন লাল কার্ডের ম্যাচে শেষ হাসি হেসেছে স্বাগতিকরা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে মেক্সিকো।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। ম্যাচের ৯ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি আসে হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে।

ম্যাচে দক্ষিণ আফ্রিকার ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে মেক্সিকো। বল পজিশনে বেশ এগিয়ে ছিল মেক্সিকো। গোলের আর বেশ কিছু সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেক্সিকো।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে এবারের বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পান সিথোলে।

ম্যাচের ৬৬ মিনিটে আবারও গোলের দেখা পায় মেক্সিকো। রাউল হিমিনেজ দলের ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ম্যাচের ৮৪ মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জেওয়ানে লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয়।

এরপর ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস। তবে তাতে জয় পেতে অসুবিধা হয়নি মেক্সিকোর। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

 

Related posts

বিশ্বকাপের আগেই নিষিদ্ধ জোন্স

News Desk

বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, দীর্ঘ প্রতীক্ষার অবসান

brs@admin

অলিম্পিকের স্বপ্ন স্বর্ণ জয়ী জাকিয়ার

brs@admin

আমার মনে হয় কৃতিত্বটা তামিমের – মাহমুদউল্লাহ

Durjoy Das

সাঞ্জোগ গুপ্তা আইসিসির নতুন সিইও

brs@admin

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের জয়

News Desk
Translate »