31.6 C
Bangladesh
Saturday, June 13, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষার আভাস

দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ। টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের শেষবারের মতো ঝালাই করে নিচ্ছে দলগুলো। সেই তালিকায় আছে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানও।

ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আপাতদৃষ্টিতে গ্রুপ জে-কে কিছুটা সহজ মনে হলেও দলগুলোর সাম্প্রতিক ফর্ম ও পারফরম্যান্সই বলে দিচ্ছে, দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে ছাড় পাবে না কেউই।

আসন্ন বিশ্বকাপের গ্রুপ জে-তে থাকা চার দলের মাঝে আর্জেন্টিনাই ফেভারিট। হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয় এলেও খেলায় ছিল না স্বাভাবিক ছন্দ। অবশ্য এই ম্যাচে চারজন খেলোয়াড়ের অভিষেক করিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। মেসিকে ছাড়া পাওয়া এই জয় তাই কিছুটা স্বস্তি দিতে পারে সমর্থকদের।

নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে আফ্রিকার দেশটি। তার আগে উরুগুয়ের সঙ্গেও ড্র করেছিল আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালিস্টরা। গেল আসরের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এবার আলজেরিয়ার বিপক্ষেও কঠিন পরীক্ষাই দিতে হব আলবিসেলেস্তেদের।

অস্ট্রিয়াকেও হালকাভাবে নেয়ার উপায় নেই। শেষ প্রীতি ম্যাচে তিউনিশিয়াকে হারিয়েছে রালফ রাংনিকের শিষ্যরা। দলে আছেন ডেভিড আলাবা, মার্কো আর্নাউতোভিচ, মার্সেল স্যাবিতজারের মতো তারকারা। অষ্টমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ডাই রোট রোটেনরা নিজেদের শেষ ১১ ম্যাচে মাত্র একবার হার নিয়ে মাঠ ছেড়েছে।

এশিয়ার দেশ হওয়ায় যদি জর্ডানকে দুর্বল মনে করেন, তবে সেটার উত্তর দিতেও প্রস্তুত তারা। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দেশটি এশিয়ান কাপ ও আরব কাপ, দুটিতেই রানার্স আপ হয়েছে। প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হারলেও বিশ্বকে চমকে দিতেই টুর্নামেন্টে নামবে আল নাশামারা।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এবারের বিশ্বকাপে সবচেয়ে কঠিন গ্রুপগুলোর একটি গ্রুপ জে। প্রীতি ম্যাচে দলগুলোর ফলাফলই বলে দিচ্ছে, দ্বিতীয় রাউন্ডে যেতে গ্রুপটিতে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে আর্জেন্টিনা সহ সবাইকে।

Related posts

সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: ড. ইউনূস

News Desk

আগামী ৬ মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে আইন মন্ত্রণালয়

brs@admin

শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত রাখতে মোদিকে অনুরোধ

brs@admin

শ্রীলঙ্কার সুইমিংপুলে মিমের একান্ত সময়

brs@admin

টোকিও পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

কানে ঐশ্বরিয়ার সাজ দেখে অমিতাভের রহস্যময় পোস্ট

brs@admin
Translate »