26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

অনেক স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আহত হয়েছিলাম। তবে সে স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। আজ ভোলার লালমোহনে পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহে নামাজ পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, অনেক চেষ্টা ত্যাগ-তিতিক্ষার পর গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেয়েছি। আশা করি আগামীদিনগুলোতে অর্থনৈতিক মুক্তি আমাদের কাছাকাছি আসবে। তারেক রহমানের নের্তৃত্বাধীন সরকার সুন্দর একটি সমাজ ব্যবস্থা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে স্পিকার বলেন, দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে দেশের ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীরা। যার ফলে দেশে ভয়ের আবহ কেটে গিয়েছে। একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছে। আশা করি এ সরকার দেশের মানুষের আশা-আকাংখার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।

মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে স্পিকার বলেন, মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো পরাশক্তিদের দ্বারা নির্যাতনের কারণে পিষ্ট হচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।

এর আগে পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় করেন এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশলাদি বিনিময় করেন স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপি সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহিন পাটোয়ারীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিআরএসটি/এসএস

Related posts

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

brs@admin

হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহি আটক

News Desk

পুলিশকে জনবান্ধব করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

দশদিন পর বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম শুরু

brs@admin

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

News Desk

উপদেষ্টারা প্রটেকশনের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েছেন : রাশেদ

News Desk
Translate »