BRS TIMES
সারাদেশ

জুস কেনাকে কেন্দ্র করে বাগেরহাটে দোকানিকে কুপিয়ে হত্যা

জুস কেনাকে কেন্দ্র করে বাগেরহাটে দোকানিকে কুপিয়ে হত্যা ।  বাগেরহাটের চিতলমারীতে জুস কেনা নিয়ে বিরোধের জেরে মোঃ মুজাহিদ (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুজাহিদ স্থানীয় একজন দোকানি বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বাইজিদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকানে জুস কেনা-বেচাকে কেন্দ্র করে মুজাহিদ ও বাইজিদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি বিরোধে গড়ায়। পরে বাইজিদ ধারালো কাচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বাইজিদকে উদ্ধার করে আটক করে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related posts

মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News Desk

শৈলকুপায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

News Desk

বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেপ্তার

News Desk

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বাগেরহাটে সুধী সমাবেশ

News Desk

তিস্তায় গোসলে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

News Desk

সারাদেশে আরও ১৬০২ জন গ্রেফতার

News Desk
Translate »