25.7 C
Bangladesh
Saturday, October 24, 2026
BRS TIMES
জলাবদ্ধতায় ফসলহানির অভিযোগে তেলিগাতীতে মানববন্ধন
সারাদেশ

জলাবদ্ধতায় ফসলহানির অভিযোগে তেলিগাতীতে মানববন্ধন

জলাবদ্ধতায় ফসলহানির অভিযোগে তেলিগাতীতে মানববন্ধন । তেলিগাতী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শত শত নারী-পুরুষ রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়। এতে জমিতে সময়মতো ফসল আবাদ করা সম্ভব হয় না। অনেক সময় বীজ নষ্ট হয়ে যায়, আবার কিছু জমি অনাবাদি পড়ে থাকে। ফলে কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয় কৃষক মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন, জমিই তাদের একমাত্র ভরসা। কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ঠিকমতো চাষাবাদ করা যাচ্ছে না। এতে সংসার চালানোও কঠিন হয়ে পড়ছে বলে জানান তিনি।

Related posts

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত

News Desk

দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান: আহমেদ আযম

News Desk

হাইকোর্টের রায় অমান্য করে সড়ক ইজারা

News Desk

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সাময়িক বন্ধ

News Desk

চলতি মাসেই ধাপে ধাপে ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

News Desk

যৌথবাহিনীর অভিযানে ৩ টন চাল উদ্ধার

News Desk
Translate »