31.9 C
Bangladesh
Friday, October 2, 2026
BRS TIMES
বিনোদন

রাহুলের মৃত্যুর ঘটনায় শুটিং নিরাপত্তা ও প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়–এর আকস্মিক মৃত্যুতে শোক নেমেছে টালিউডে। তবে শোকের আবহ ছাপিয়ে শুটিং নিরাপত্তা ও প্রযোজনা সংস্থার গাফিলতির গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন রাহুলের স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

ওড়িশার তালসারি সৈকত–এ লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক মোমেন্টস–এর ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রিয়াঙ্কা সরকার স্বামীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত চেয়ে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নিচ্ছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে আর্টিস্ট ফোরামের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রিয়াঙ্কা ছাড়াও ফোরামের শীর্ষ পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, শুরু থেকেই প্রযোজনা সংস্থার বক্তব্যে অসংগতি রয়েছে এবং ড্রোন শটের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার দায় পুরোপুরি রাহুলের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

তালসারি মেরিন পুলিশ জানিয়েছে, সমুদ্র সৈকতে শুটিংয়ের জন্য কোনো আগাম অনুমতি নেওয়া হয়নি এবং স্থানীয় থানাকেও অবহিত করা হয়নি। এতে প্রশ্ন উঠেছে—পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও লাইফগার্ড ছাড়াই কেন উত্তাল সমুদ্রে শুটিং করা হলো।

কলকাতার একাধিক সংবাদমাধ্যম জানায়, আর্টিস্ট ফোরাম শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানকে শোকজ নোটিশ পাঠাতে যাচ্ছে। সন্তোষজনক জবাব না পেলে সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করা হতে পারে। সেক্ষেত্রে ফোরামের কোনো শিল্পী বা সদস্য ওই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন না—এমন বয়কট সিদ্ধান্তও আসতে পারে।

Related posts

‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে ঈদের ট্রেন্ডিংয়ে শীর্ষে জোভানের ‘আশিকি’

brs@admin

আইনি বিপাকে পড়েছেন ‘ধুরন্ধর টু’-এর নির্মাতারা

Durjoy Das

মাত্র ১৯ বছর বয়সেই মিস ইউনিভার্স ইন্ডিয়া, কে এই কাজিয়াহ লিজ মেজো?

News Desk

সিনেমায় এবার মার্ক জাকারবার্গ হচ্ছেন জেরেমি স্ট্রং

News Desk

সব তারকাকে ছাড়িয়ে সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী স্কারলেট জোহানসন

brs@admin

বাবা হলেন গায়ক অনুপম রায় – প্রস্মিতার কোলে পুত্রসন্তান

brs@admin
Translate »