27.4 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েনি মোংলা বন্দরে
অর্থনীতিসারাদেশ

ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েনি মোংলা বন্দরে: উপ-পরিচালক মাকরুজ্জামান

মোংলা বন্দরের উপপরিচালক  মাকরুজ্জামান জানিয়েছেন, ইরান এবং  ইসরাইল এর চলমান যুদ্ধে  মোংলা বন্দরে কোন নেতিবাচক প্রভাব পড়েনি।  তিনি জানান, মোংলা বন্দরে ২০২৫ ও ২০২৬ অর্থ বছরের প্রথম সাত মাস আমদানি ও রপ্তানি বৃদ্ধি  পেয়েছে। এ পর্যন্ত ৫৮৬টি গাড়ি  আমদানি করা হয়েছে বন্ধর থেকে। এছাডা ৭৭২টি  কন্টেইনার জাহাজ হ্যান্ডলিং করা হয়।

উপপরিচালক জানান, বন্দরের রাজস্ব বৃদ্ধি পেয়েছে। মাকরুজ্জামান বলেন, মোংলা বন্দর  পণ্য আপ ও লোডিংয়ের ক্ষেত্রে ডিজিটালাইজ পদ্ধতি অনুসরণ করে। তাই দেশের যে কোনো প্রান্ত থেকে বন্দরের ওয়েবসাইটে প্রবেশ করে বিভিন্ন সেবা গ্রহন করা সম্ভব।  

উপপরিচালক মাকুরজ্জামান বলেন, ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অর্থনীতি গতিশীল করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে বন্দরের ভূমিকা ব্যাপক।  তিনি বলেন, বর্তমানে খাদ্যশস্য, সিমেন্ট ক্লিংকার, সার, মোটর গাড়ী, মেশিনারিজ, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তেলবীজ, এলপিজি গ্যাস আমদানি এবং গার্মেন্টস পন্য, সাদামাছ, চিংড়ি, পাট ও পাটজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, কাকড়া, ক্লে, টাইলস, রেশমী কাপড় ও জেনারেল কার্গো রপ্তানির মাধ্যমে দেশের চলমান অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে আসছে মোংলা বন্দর।  

Related posts

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা শুরু

brs@admin

পুলিশের অভিযানে আরও ১৭১১ জন গ্রেপ্তার

News Desk

রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন

News Desk

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

brs@admin

রাজশাহীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার

News Desk

চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News Desk
Translate »