BRS TIMES
পাঁচ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন
রাজনীতি

পাঁচ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

পাঁচ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন । সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিন পাওয়া পাঁচ মামলার মধ্যে চারটি ফতুল্লা থানায় করা হত্যা মামলা। এগুলো হলো বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা হয়েছে সদর মডেল থানায়।

আসামিপক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।

গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দিলেও আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়। পরবর্তীতে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Related posts

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠক, সুস্পষ্ট রোড ম্যাপ চাইবে বিএনপি

brs@admin

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

News Desk

আমরা দল নিয়ন্ত্রণ করেছি, দেশও নিয়ন্ত্রণ করতে পারবো: জামায়াত আমির

News Desk

কাতারের আমিরের পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্সে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

brs@admin

দুর্নীতিবাজ-খুনিদের হাত থেকে দেশকে বাঁচাতেই পিআর পদ্ধতি : চরমোনাই পীর

News Desk

এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ : প্রধানমন্ত্রী

News Desk
Translate »