বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
BRS TIMES
বিদেশি মদসহ আটক হওয়ার খবর অস্বীকার করলেন মেহজাবীন চৌধুরী । জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
Uncategorizedবিনোদন

বিদেশি মদসহ আটক হওয়ার খবর অস্বীকার করলেন মেহজাবীন চৌধুরী

বিদেশি মদসহ আটক হওয়ার খবর অস্বীকার করলেন মেহজাবীন চৌধুরী । জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজেকে বিমানবন্দরে আটক বা জিজ্ঞাসাবাদের ঘটনায় যুক্ত করার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে তিনি সরাসরি সামাজিক মাধ্যমে বিষয়টি অস্বীকার করেন এবং ‘মানহানিকর’ প্রচারণার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
বিদেশি মদসহ আটক হওয়ার খবর অস্বীকার করলেন মেহজাবীন চৌধুরী
মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে বলেন, তাকে কখনো বিমানবন্দরে থামানো বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। তার লাগেজ বা হ্যান্ডব্যাগেও কোনো অভিযোগমূলক জিনিস পাওয়া যায়নি। তিনি বলেন, “যেসব কথা ছড়ানো হচ্ছে, সেরকম কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি। বিমানবন্দরের কোনো কর্মকর্তা আমাকে জিজ্ঞাসাবাদও করেননি।”
বিদেশি মদসহ আটক হওয়ার খবর অস্বীকার করলেন মেহজাবীন চৌধুরী
তিনি আরও উল্লেখ করেছেন, ক্লিকবেইট ও ভিত্তিহীন প্রচারণার কোনো প্রমাণ নেই। তিনি প্রশ্ন তুলেছেন, “আমাকে জিজ্ঞাসাবাদ করার বা আমার লাগেজ থেকে কোনো অবৈধ জিনিস বের হওয়ার ছবি, ভিডিও বা প্রমাণ কোথায়?”
বিদেশি মদসহ আটক হওয়ার খবর অস্বীকার করলেন মেহজাবীন চৌধুরী । জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ১৭ আগস্ট ব্যাংকক থেকে ফেরার পথে মেহজাবীন, তার স্বামী আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসগুপ্তের লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে। তবে পরে তাদের মুচলেকা ছাড়াই ছেড়ে দেওয়া হয় এবং অভিযোগ ওঠে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
বিদেশি মদসহ আটক হওয়ার খবর অস্বীকার করলেন মেহজাবীন চৌধুরী । জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
গত ২২ ফেব্রুয়ারি মেহজাবীন একটি পোস্টে দাবি করেছিলেন, তাকে ‘টার্গেট’ করা হচ্ছে। তবে সরাসরি মদের বিষয়টি অস্বীকার না করায় জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছিল। মঙ্গলবার সেই ধোঁয়াশা দূর করে মেহজাবীন পুরো অভিযোগ অস্বীকার করেছেন এবং আইনি পথে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

Related posts

‘র’-এর এজেন্ট ছিলেন বাঁধন, যা জানালেন অভিনেত্রী

brs@admin

‘সন্দেহ করতে গেলে সন্দেহ হয় অনেককেই’, হত্যার হুমকি প্রসঙ্গে মিষ্টি জান্নাত

brs@admin

‘ভাবতাম মন্ত্রীরা পদত্যাগ করে না, এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’

News Desk

জীবনের সবচেয়ে কঠিন গল্প শোনালেন রাশমিকা

brs@admin

শিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার!

News Desk

ঐশ্বরিয়ার প্রথম পারিশ্রমিক কত ছিল?

News Desk
Translate »