27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনাম

শনিবার হবিগঞ্জে আসছেন জামায়াতে আমির

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান আগামী শনিবার হবিগঞ্জে আসছেন।

স্থানীয় নিউফিল্ড মাঠে সকাল সাড়ে ৮টায় তিনি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। তথ্য জানিয়েছেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (৫) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে শফিকুর রহমানের সফরের বিষয়টি গণমাধ্যমে অবহিত করেন জেলা জামায়াত আমির।

সংবাদ সম্মেলনে জেলা আমির বলেন, কেন্দ্রীয় আমিরের সঙ্গে ১১ দলীয় জোটের শীর্ষনেতৃবৃন্দ ও হবিগঞ্জের ৪টি আসনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, এডভোকেট জমিলুন্নবী চৌধুরী উজ্জ্বলসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিআরএসটি/এমএ

Related posts

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি ঘুষের অভিযোগে অভিযুক্ত

News Desk

নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন নেই: নাহিদ

brs@admin

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে : শিক্ষা উপদেষ্টা

News Desk

রংপুরে একই পরিবারের চারজন হত্যা: সন্দেহভাজন দুই যুবক আটক

News Desk

সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত

News Desk

হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফাটলো কামরুল ইসলামের

brs@admin
Translate »