31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

মনিরামপুরে নির্বাচনী মিছিলের কারণে ৩ লাখ টাকা জরিমানা

মণিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার প্রধান সড়কে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীকে দেড় লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ল্যান্ড) ও নির্বাচন ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।

জানা গেছে, বৃহস্পতিবার মনিরামপুর উপজেলার প্রধান সড়কে নির্বাচনী নিয়ম-নীতির লঙ্ঘন করে প্রধান সড়কে মিছিল করার অভিযোগে এই জরিমানা করা হয়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময় ও স্থানের বাইরে এবং অনুমতি ছাড়া মিছিল বা সমাবেশ করা নিষিদ্ধ।

সহকারী কমিশনার মাহির দায়ান আমিন নিশ্চিত করেছেন যে, নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি উভয় পক্ষকে আইন মেনে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সতর্ক করেছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে জরিমানার টাকা নগদ আদায় করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বার্সার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

News Desk

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News Desk

বিকেলে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

brs@admin

সেপ্টেম্বরে ডাকসুর ভোট

News Desk

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

brs@admin

জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: আখতার

brs@admin
Translate »