26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে আরেক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় নির্বাচনি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন ওই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।

১০ দলীয় জোট এই আসনটি এনসিপি প্রার্থী হাসনাতকে মনোনয়ন দিয়েছে। এর আগে তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের নিকট মনোনয়ন প্রত্যাহার করেন হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।

আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এ ছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের আরেক শরীক দল খেলাফত মসলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান প্রার্থীতা প্রত্যাহার করার কথা রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News Desk

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

brs@admin

ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

News Desk

বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

ডেঙ্গুত আরও ৪ জনের মৃত্যু

News Desk

শাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা বললেন অপু-বুবলী

brs@admin
Translate »