26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীসহ ৪জন গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. বাদশা প্রকাশ ছোট বাদশাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. বাদশা (২২), শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) ও মো.আকাশ (২২)।

ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, বাদশা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি এক্সেস রোড এলাকায় সংঘটিত সাজ্জাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বাকলিয়া থানায় দু’টি দস্যুতা মামলাসহ মোট ১০টি নিয়মিত মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোট বাদশাসহ চারজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর চারজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

সিনিয়রদের কাছে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মিরাজ

brs@admin

নাসীরউদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাতের প্রতিক্রিয়া

News Desk

চাঁপাইনবাবগঞ্জে জামানাত হারালেন ১০জন প্রার্থী

News Desk

প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল

brs@admin

রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলের

News Desk

নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে : সিইসি

News Desk
Translate »