BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৩

মোংলা প্রতিনিধি : মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলার নৌবাহিনী। নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেঃ মো. ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে তার নেতৃত্বে ২০ সদস্যের নৌবাহিনীর একটি টিম মাদ্রাসা রোডের একটি মাদকের আখড়ায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদকসেবী দ্রুত পালিয়ে যায়।

পরে ওই আখড়ার বিভিন্ন রুমে তল্লাশি চালায় নৌবাহিনী তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঘটনাহলে থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় নৌবাহিনী। এ সময় আরো উদ্ধার হয় বিদেশী মদের বোতলসহ চুরি-ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও নানা ধরণের সরঞ্জামাদি।

আটক মো. সজল হোসেন সুজন (২৮), মো. নজরুল ইসলাম (৪৮) ও মো. রায়হান (২৬) পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা।

এদিকে মাদ্রাসা রোডের নৌপুলিশ ফাঁড়ির মাত্র ৪০/৫০ ফুটের মধ্যে এমন একটি মাদকের আখড়া এতোদিন ধরে কিভাবে চলে আসছে, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে স্থানীয়দের মাঝে।

মাদকের আখড়া থেকে আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক এবং সরঞ্জামাদি থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে নৌবাহিনী।

নৌবাহিনীর এ কর্মকর্তা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কার্যকলাপ, মাদকের দৌরাত্ম্যসহ বেআইনি সকল কর্মকাণ্ড প্রতিহতে নৌবাহিনী সদা তৎপর আছে।
বিআরএসটি/এসএস

Related posts

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

News Desk

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

News Desk

১-২ জুন এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ

brs@admin

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

brs@admin

ধর্ষণের অভিযোগে ভারতীয় অভিনেতা গ্রেপ্তার

News Desk

জামায়াত আমিরের সঙ্গে চীন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk
Translate »