31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে আরও ৪২৪ জন গ্রেফতার

দেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪২৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে ৬টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে অপরাধ দমনে পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের পাশাপাশি ১৮ রাউন্ড গুলি ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এছাড়া মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে একই সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে দেশব্যাপী এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সদরদফতর থেকে জানানো হয়।
বিআরএসটি/এসএস

Related posts

মহারাষ্ট্রে বহুতল ভবন ধসে মৃত ১৫

News Desk

ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়েও প্রেরণা যুগিয়েছে একুশে ফেব্রুয়ারি: রিজভী

brs@admin

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে আরও ১৩জন গ্রেফতার

brs@admin

গাজায় ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত

brs@admin

শিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার!

News Desk

রিমান্ড শেষে কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

News Desk
Translate »