20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে ১জন নিহত

চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহজালাল (২৪) নামে যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী ছিলেন।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ওয়ারলেছ মোড় তরপুরচন্ডি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ আজ সকালে এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত যুবক শাহজালাল জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত শাহ আলমের পুত্র। আহত যাত্রী মো. মমিন (১৯) একই এলাকার কুদ্দুসের পুত্র। অপর আহত যাত্রীর নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে অটোরিকশা করে শাহজালালসহ যাত্রীরা শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টে গিয়ে যাত্রীরা গুরুতর আহত হন।

চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় আহত তিন যাত্রীকে হাসপাতালে নেয়া হয়। শাহজালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দাউদকান্দি এলাকায় মারা যান। আহত মমিন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রানা সাহা বলেন, নিহত শাহজালালের ইন্টারনাল ইন্জুরির কারণে ঢাকায় রেফার করা হয়। পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।

চাঁদপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, নিহত যুুবকের মরদেহ সদর হাসপাতালে এনে রাখা হয়েছে। তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশার লাইন্সেসহ পুলিশ জব্দ করেছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে নিহত ব্যাক্তির মরদেহ হস্তান্তর করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

সচিবালয়ে বিক্ষোভকারীদের বড় আন্দোলনে না যাওয়ার অনুরোধ

brs@admin

নুরের খোঁজ নিয়েছেন বেগম খালেদা জিয়া

News Desk

৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার

brs@admin

ইরানের সমর্থনে বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা

brs@admin

মনিরামপুর বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল

News Desk

ভিসা প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডকে আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin
Translate »