26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতার সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে তার প্রশাসন ভালোভাবে কাজ করছে। তিনি রদ্রিগেজের সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ করেছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রোববার প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলায় সব কিছু বেশ ভালোভাবেই চলছে। বর্তমান নেতৃত্বের সঙ্গে আমরা খুব চমৎকারভাবে কাজ করছি।’

ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রদ্রিগেজের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কোনো এক সময় আমি (বৈঠকে) বসব।’
বিআরএসটি/এসএস

Related posts

প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশনের জন্য কোনো নতুন আইন প্রণয়ন করা হয়নি : আসিফ নজরুল

News Desk

উত্তরায় ব্যাটারিচালিত রিকশা সিন্ডিকেট, জিম্মি মেট্রোরেলের যাত্রীরা

News Desk

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি

News Desk

রাতে ঢাকা এসে পৌঁছাবে সিঙ্গাপুরের চিকিৎসকদল : স্বাস্থ্য অধিদপ্তর

News Desk

দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও জেট বিধ্বস্ত

News Desk

বিএনপি নেতার স্ত্রীর গোডাউন সিলগালা, চাল জব্দ

News Desk
Translate »