31.6 C
Bangladesh
বুধবার, জুন ৩, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন

সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ২২তম জরুরি অধিবেশনে স্থানীয় সময় শনিবার এ সমর্থন জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ডের প্রতি স্বীকৃতির তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতার প্রতি সবাইকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রসের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি জোরদারে ওআইসির সম্মিলিত অঙ্গীকারের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণভাবে একাত্মতা প্রকাশ করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ড-কে স্বীকৃতি প্রদান সংক্রান্ত সাম্প্রতিক অগ্রগতি এবং এর ফলে সোমালি ফেডারেল প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব, পাশাপাশি এর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিফলন নিয়ে আলোচনা করার লক্ষ্যে এ জরুরি অধিবেশন আহ্বান করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জোর দিয়ে বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব অলোচনাতীত এবং অবৈধ কার্যক্রম ও আলোচনার কোনো স্থান নেই।

এ ক্ষেত্রে ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতা অবশ্যই একতরফা সিদ্ধান্ত ও চাপ প্রয়োগের ওপর প্রাধান্য পাবে।
বিআরএসটি/এসএস

Related posts

গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

News Desk

এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

News Desk

শতাধিক সাব-ইন্সপেক্টরকে পদোন্নতি

News Desk

ইরানে আগ্রাসন শুরু করার কোনো কারণই ইসরায়েলের ছিল না: রাশিয়া

brs@admin

মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনার ছায়া তদন্ত করছে র‍্যাব

News Desk

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

News Desk
Translate »