28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

রূপসা নদীতে পড়ে স্কুল ছাত্র নিখোঁজ

খুলনা জেলার রূপসা নদীতে পড়ে রাফি (১০) নামে একজন স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে কাঠ বোঝাই নৌকা থেকে নদীতে পড়ে যায় সে।রাফি খুলনা জেলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

এদিকে, রাফির সন্ধান মেলাতে নদীতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে নৌ পুলিশ।

স্থানীয়রা জানান, রাফি নগরীর রূপসা ষ্টান্ড এলাকার ডা. আলতাফ আলী লেনের এ্যাড. শাহাজাহানের বাড়ির ভাড়াটিয়া মো. রফিক শেখের ছেলে।

শুক্রবার বিকেলে নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর পর সে বন্ধুদের সঙ্গে লবণচরা রোডস্থ ১৩ গোলার পেছনে কাঠ বোঝাই নৌকায় উঠে বন্ধুদের সঙ্গে খেলতে থাকে। একপর্যায়ে সে নৌকা থেকে পড়ে যায়। নদীতে অনেক স্রোত থাকায় তাকে নদী থেকে উদ্ধার করা যায়নি।

নিখোঁজ রাফির মামা করিম জানায়, বিকেল থেকে রাত পর্যন্ত ট্রলারযোগে নদীর বিভিন্ন স্থানে খোঁজ করেছি। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে সকালে রূপসা নৌ ফাঁড়িকে খবর দেওয়া হলে তারা আমাদের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু আজ দুপুর পর্যন্ত নদীর কোথাও তার সন্ধান মেলেনি।

এ বিষয়ে রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, খবর পাওয়ার পর নৌ পুলিশের পাশাপাশি স্থানীয় ডুবরিরা উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার কাজে বিভিন্ন স্থানে ট্রলার নিয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

কারাগারে অং সান সু চির শারীরিক অবস্থার অবনতি, দাবি ছেলের

News Desk

কানাডার ইতিহাস গড়া জয়, শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকার বিদায়

brs@admin

সাতক্ষীরায় ৪ টি আসনে বিদ্রোহী প্রার্থীসহ ২০ জনের মাঝে প্রতীক বরাদ্দ

News Desk

আর্জেন্টিনাকে ‘বিদায় জানিয়ে’ মেসি বললেন ভবিষ্যৎ অনিশ্চিত

News Desk

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

News Desk

সাফ অনূর্ধ্ব-১৭: পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

News Desk
Translate »