26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান, আনিসুল ও দীপু মনি

রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় মো. দুর্জয় আহম্মেদ নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার কারাগার থেকে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদনটি মঞ্জুর করেন।

গ্রেফতার দেখানোর পর, তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই মামলার বাদী মো. দুর্জয় আহম্মেদ (২৮) কোটা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করে বাড্ডা থানাধীন মধ্যবাড্ডা ইউলুপ এর নিচে পোষ্ট অফিস গলি মাথায় রাস্তার ওপর অবস্থানকালে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় তাদের অনুসারীদের হাতে থাকা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি গুলি করলে, বাদীর দুই চোখ অন্ধ হয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, এই ঘটনায় বাদীর মাথায় পিছনে আঘাত লেগে তিনি গুরুত্বর আঘাত প্রাপ্ত হন। ওই সময়ে আসামিরা বাদীকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায়। পথচারী লোকজনের সহায়তায় বাদীকে এ এম জেড হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন।

ওই ঘটনায় ২০২৪ সালের ২০ নভেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন দুর্জয় আহম্মেদ।
বিআরএসটি/এসএস

Related posts

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

brs@admin

অস্ত্রসহ ভুয়া পুলিশ সুপার আটক

brs@admin

উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে শাহজালালে অবতরণ

brs@admin

ইমরান খানের ভাগ্যে কী ঘটতে চলেছে

brs@admin

মিয়ানমারের ঐতিহাসিক রেলসেতু গুঁড়িয়ে দিল বিদ্রোহীরা

News Desk

পবিত্র হজ আজ

brs@admin
Translate »