26.2 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সাতক্ষীরায় ভেজাল সারসহ সরঞ্জাম জব্দ ও দুইজনকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় ভেজাল সার, তৈরি সরঞ্জাম ও সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার ও কাঁচামাল জব্দ করেছে কৃষি বিভাগ।

রোববার (৪ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত প্রায় সাড়ে ৪ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

ভেজাল সার তৈরির বিষয়টি নিশ্চিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভেজাল সার তৈরির বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল ও প্যাকেটজাত সার জব্দ করা হয়। পাশাপাশি ঘটনায় জড়িত
রবিউল ইসলামকে দেড় লক্ষ টাকা জরিমানা অনাদায় দুই মাসের জেল ও আশরাফুল ইসলামকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ী এক মাসের জেল জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা জানান,আজ ৫ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে এবং একজন কৃষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। জব্দকৃত সার ও সরঞ্জাম জব্দ তালিকা করে কৃষি অফিসারের জিম্মায় দেওয়া হবে।

তিনি আরও বলেন, ভেজাল সারের কারণে কৃষক ও কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, অভিযানে ভেজাল সার তৈরির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নামিদামি কোম্পানির নামে প্যাকেটজাত করে এসব সার বাজারে বিক্রি করা হচ্ছিল। কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষি বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করবে।

এসময় অভিযুক্তরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
বিআরএসটি/এসএস

Related posts

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো একই পরিবারের চারজনের

News Desk

আগামীকাল শুরু হবে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ

News Desk

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

brs@admin

বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, সেপ্টেম্বরে শুরু কার্যক্রম

News Desk

আজ থেকে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম শুরু

brs@admin

খাবারের অভাবে গাজায় দৈনিক ২৮ শিশুর মৃত্যু: ইউনিসেফ

News Desk
Translate »