28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরের ৩টি আসনে ১১ প্রার্থীকে বৈধ ঘোষণা

ইবিটাইমস ডেস্ক : পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৫ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

তবে অবৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে পিরোজপুর-৩ আসনের দুজন প্রার্থীকে সঠিক কাগজপত্র জমা প্রদান সাপেক্ষে মনোনয়ন বৈধ ঘোষণার কথা জানিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ।

গতকাল শনিবার সকাল থেকে তিনটি আসনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান স্মৃতি সভা কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ এবং অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় পিরোজপুর-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী তহিদুজ্জামানের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। এছাড়াও পিরোজপুর-৩ আসনের জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীদের সঠিক কাগজপত্র সংযুক্ত সাপেক্ষে মনোনয়ন এর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান জেলা রিটানিং কর্মকর্তা।
পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল মর্মে ঘোষণা করা হয়েছে। পিরোজপুর-৩ আসনের দুজন প্রার্থীর ব্যাপারে কিছু কাগজপত্র জমা প্রদান সাপেক্ষে বৈধ ঘোষণা করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে : অর্থ উপদেষ্টা

News Desk

দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়, ভারি বর্ষণের আভাস

brs@admin

‘এক-এগারোর পুনরাবৃত্তি ঠিক হবে না’ : ইকবাল করিম

brs@admin

কিউবার প্রেসিডেন্ট, দুই মন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

News Desk

হাসপাতালে মির্জা ফখরুল

News Desk

প্রিয় অপু, ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না, তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত: জয়

brs@admin
Translate »