25.6 C
Bangladesh
Thursday, June 11, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

ভোটারের তথ্যে গড়মিল, বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই বড় ধরনের ধাক্কা খেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে অসঙ্গতি থাকার অভিযোগে আলোচিত বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলমসহ দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

এবারের নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় ছিলেন ডা. শহিদুল আলম। তবে রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে তার দাখিলকৃত ১ শতাংশ ভোটারের তথ্যে সঠিকতা না পাওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়। একই অভিযোগে আরও দুই স্বতন্ত্র প্রার্থী এসএ আসফউদ্দৌলা খান ও আসলাম আল মেহেদীর প্রার্থিতাও বাতিল করা হয়েছে।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওয়েজ কুরুনীর মনোনয়নপত্রটি বর্তমানে স্থগিত রেখেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
অন্যদিকে, যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন:
কাজী আলাউদ্দীন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি), হাফেজ মুহাঃ রবিউল বাসার (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ আলিফ হোসেন (জাতীয় পার্টি) ও রুবেল হোসেন (বিএমজেপি) ।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার জানান, অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি প্রার্থীর নথিপত্র পরীক্ষা করা হয়েছে। বিধি অনুযায়ী যাদের কাগজপত্রে ত্রুটি ছিল এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক পাওয়া যায়নি, তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

উল্লেখ্য, সাতক্ষীরা-৩ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

‘তুরস্কে ৪০ বছরের সশস্ত্র সংগ্রামের পর নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করেছে পিকেকে

News Desk

বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল

News Desk

হবিগঞ্জের বজ্রপাতে যুবকের মৃত্যু

brs@admin

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

News Desk

গুলশানে হোটেল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকের লাশ উদ্ধার

News Desk

বিমান থেকে ত্রাণ মাথায় পড়ে ফিলিস্তিনি কিশোর নিহত

News Desk
Translate »