BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরী পদত্যাগ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাতে এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই তিন বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেয়া হয়েছিল। এজন্য তাদের ওই সব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছিল।

এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী। আর স্বাস্থ্যের দায়িত্ব পান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম কয়েক মাস আগেই পদত্যাগ করেন। এখন পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদি সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগের দাবি ওঠে। এর মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মানুষের মধ্যে নানা কথা হচ্ছে। এই পরিস্থিতিতে পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তাৎক্ষণিকভাবে তা সুনির্দিষ্ট করে জানা যায়নি।
বিআরএসটি/এসএস

Related posts

ক্ষমা চাইলেন থাই প্রধানমন্ত্রী

brs@admin

শৈলকূপায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ১

News Desk

ইউক্রেনে এক হাজার সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া

News Desk

উপদেষ্টা আসিফ মাহমুদের আইডিয়ায় গ্রাফিতি অঙ্কন চলছে

News Desk

রোজার আগে ভোটের প্রস্তাব তারেক রহমানের, সংস্কার ও বিচার হলে সম্ভব জানালেন প্রধান উপদেষ্টা

brs@admin

আবারও বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কবলে

News Desk
Translate »