26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের মনোনয়নপত্র সংগ্রহ

সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান, সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র যুবনেতা সামির শোয়েব ও যুবনেতাআব্দুল্লাহ সিয়ামসহ দলীয় নেতাকর্মী-সমর্থকরা।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। প্রার্থীদের নাম ঘোষণাকালে সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ এর নাম ঘোষণা করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলহাজ্ব মো. আব্দুর রউফ ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের সকল ভোটার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দোয়া আশীর্বাদ কামনা করেন এবং সেই সাথে দলীয় সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ বিজয়ের আহব্বান জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

বিপিএলে দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে বিসিবির অভিযোগ

News Desk

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

News Desk

আ.লীগ আমলে লুটের জন্য দখল করা হয় যেসব ব্যাংক

News Desk

ভক্তদের আলোচনায় কিং খানের নতুন ‘কিং’ সিনেমার লুক

News Desk

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

News Desk

ফলস ফ্লাগ নাটকে পর্যটকদের হত্যা করেছে ভারতীয় গোয়েন্দারা: দাবি শিখ সংগঠনের

brs@admin
Translate »