শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিডিপি প্রার্থী

জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) মনোনীত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাইম।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. শাহ আজিজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সহকারী সেক্রেটারি ও আসন কমিটির পরিচালক মাওলানা আকতার উল্লাহ, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক, বিডিপি উপজেলা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান এবং ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) প্রচার ও মিডিয়া সভাপতি মো. আবুল হাসানসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিআরএসটি/এসএস

Related posts

ইশরাক হোসেনের শপথ ইস্যুতে রিটের আদেশ কাল

brs@admin

ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

News Desk

দিনের পর দিন অভুক্ত গাজার এক তৃতীয়াংশ মানুষ : ডব্লিউএফপি

News Desk

দালাল ধরতে আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান

News Desk

পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক

News Desk

বিমান বিধ্বস্তের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক

News Desk
Translate »