26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

শাহবাগ ব্লকেড জাতীয় ছাত্র শক্তির নেতা-কর্মীরা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির নেতা-কর্মীরা। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ ব্লকেড কর্মসূচিতে নামেন তারা।

জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দদের দাবি, জুলাই যোদ্ধা ওসমান হাদি গুলিবিদ্ধ হলেও মূল হোতাদের এখনও গ্রেপ্তার করতে পারেনি সরকার। এই ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন তারা।

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। জনবিপ্লবকে নস্যাৎ করতে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছেন তারা।

এদিকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সোমবার পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরমধ্যে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান ছাড়াও মানবপাচারে জড়িত চক্রের দুই সহযোগী, ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ আরও ২ জন রয়েছেন।

সবশেষ রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও ফয়সালের বান্ধবী মারিয়া। তাদের কাছ থেকে ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

অন্যদিকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নামে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হাদির এক আত্মীয় এ মামলার বাদী হয়েছেন। আর মামলাটির তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান।
বিআরএসটি/এসএস

Related posts

মার্কিন শুল্ক হ্রাসে সমঝোতা, আনোয়ার-ট্রাম্পের ফোনালাপ

News Desk

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘ মহাসচিবের নিন্দা

News Desk

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৪৪

brs@admin

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর

News Desk

সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের মনোনয়নপত্র সংগ্রহ

News Desk

দাবি ও মিছিল করে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায় : মির্জা ফখরুল

News Desk
Translate »