28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

ভোটের মাধ্যমেই অন্তুর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবে জনগণ: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই অন্তুর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিবে জনগণ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের ওপরেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। বিএনপি ও দেশের মানুষের জন্য আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই জনগনের আকাঙ্খিত বাংলাদেশ গড়ে তুলবে।

মানুষের মালিকানা ফিরিয়ে দেয়ার মাধ্যমে আগামীতে বাংলাদেশকে সব ধর্ম-বর্ণের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে গড়ে তোলার কথাও বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
বিআরএসটি/এসএস

Related posts

সুনামগঞ্জ হাওরে নৌকা ডুবি, নিখোঁজ ২

News Desk

বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে সড়ক অবরোধ ‎

News Desk

মির্জা ফখরুলের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

brs@admin

জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

brs@admin

বরগুনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৫ আসামি গ্রেপ্তার

News Desk

সেপ্টেম্বরে ডাকসুর ভোট

News Desk
Translate »