33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

দল বিলুপ্ত করে বিএনপিতে ফিরলেন শাহাদাত হোসেন

নিজ দল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদাত হোসেন।

সদ্য বিলুপ্ত বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটিতে যোগদান করেন।

এর আগে, বিএনপি থেকে জানানো হয়েছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন।

শাহাদাত হোসেনের রাজনীতির হাতেকড়ি ছাত্রদল দিয়ে। পরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘসময়। কর্ণেল (অব.) অলি আহমদের সঙ্গে বিএনপি ছেড়ে এলডিপিতে যোগ দিয়েছিলেন তিনি। পরে ২০১৯ সালে এলডিপি থেকে বেরিয়ে বিএলডিপি গঠন করেন তিনি।

এদিকে, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাড়িও লক্ষ্মীপুরের রামগঞ্জে। তিনিও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন বলে গুঞ্জন রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

News Desk

ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়েও প্রেরণা যুগিয়েছে একুশে ফেব্রুয়ারি: রিজভী

brs@admin

শুভেচ্ছা উপহার হিসেবে মোদিকে আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

News Desk

খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

News Desk

যুক্তরাজ্যে খরা থেকে বাঁচতে বৃষ্টির জন্য প্রার্থনা

brs@admin

স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

brs@admin
Translate »