26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদসারাদেশ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১৯ জুলাই) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে অভিযানে তাদের কাছ থেকে ৪টি মোবাইল ছাড়াও একটি সামুরাই জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯), রোমান (২০), সোহেল (২৭), স্বপন (১৯), সুজন (১৯), আকাশ (১৮), ইয়াসিন (২০), আল আমিন (১৮), সবুজ (১৯), মোশাররফ (২৬), গিট্টু রিপন (২৪), নাজিম (২৬), আরিফ (২৫) ও নজরুল ইসলাম (৫০)।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, অভিযানে হত্যা মামলায় ২ জন ছাড়াও দ্রুত বিচার আইনে ৫ জন, দস্যুতার চেষ্টার মামলায় ৪ জন, চুরির মামলায় ২ জন এবং ওয়ারেন্টমূলে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

brs@admin

শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে শিশু নিহত

brs@admin

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন

News Desk

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

News Desk

শহীদদের নিয়ে রাজনৈতিক ব্যবসা চলছে :  মির্জা আব্বাস

News Desk

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

News Desk
Translate »