32.4 C
Bangladesh
Thursday, July 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক পরিচয়ের আত্মপ্রকাশ করেন তিনি। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে বরণ করেন।

রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।

মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে, রেজা কিবরিয়া এসে বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তাকে আমরা স্বাগত জানাচ্ছি।
বিআরএসটি/এসএস

Related posts

ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন

News Desk

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের

brs@admin

গুলশানে হোটেল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকের লাশ উদ্ধার

News Desk

সাজেকে পুড়ে ছাই ৯৪ রিসোর্ট, রেস্তোরাঁ ও দোকান

brs@admin

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

News Desk

পাকিস্তানে কোরবানির হাট কাঁপাচ্ছে ১২ ফুট উচ্চতার ‘ইমরান খান’! দাম ৮০ লাখ রুপি

brs@admin
Translate »