26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিক্ষাশিরোনাম

২২ ডিসেম্বর জকসু নির্বাচন

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন (জকসু)। বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এ ঘোষণা দেয়া হয়।

নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নিবার্চন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান। তিনি বলেন, বুদ্ধিজীবী দিবস, শহিদ দিবস, শীতকালীন ছুটি সব বিবেচনা করে এ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি, সব বিবেচনায় আমরা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব।

তফসিলে বলা হয়, জকসু নির্বাচন সামনে রেখে চূড়ান্ত আচরণ বিধিমালা প্রকাশ ৫ নভেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর। ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯, ১০ ও ১১ নভেম্বর তিনদিন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ ও ১৬ ও ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল আগামী ১৭ ও ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হবে ২৪, ২৫ ও ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর (বুধবার)। মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭, ও ৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর (মঙ্গলবার)।

প্রার্থীদের নির্বাচনি প্রচারণার সময় ৯ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত। ভোটগ্রহণের তারিখ শুরু হবে ২২ ডিসেম্বর সকাল ৯টায়, চলবে বিকেল ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে বিকেল চারটা থেকেশুরু হবে গণনা। ২২ ও ২৩ ডিসেম্বর সোমবার ও মঙ্গলবার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News Desk

দক্ষিণ সিরিয়ায় যুদ্ধবিরতির জন্য আলোচনা

News Desk

মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনার ছায়া তদন্ত করছে র‍্যাব

News Desk

ভিডিও করায় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিল টোল উত্তোলনকারীরা

brs@admin

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি

News Desk

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান

News Desk
Translate »