26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার আহ্বান এ্যাড. জয়নুল আবেদীনের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন বলেছেন, নমিনেশন (মনোনয়ন) পাওয়া-ই বড় কথা নয়, সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে জয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা জিয়া পরিবারের হাতে ফলাফল তুলে দিতে হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীতে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) এলাকার জনগণের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ভালোবাসার টানে ৭ নভেম্বর উপলক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করায় বাবুগঞ্জ-মুলাদীবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এ্যাড. জয়নুল আবেদীন বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে আপনাদের ত্যাগের কথা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই নমিনেশন আপনারাই পাবেন, ইনশাআল্লাহ। তবে নমিনেশন (মনোনয়ন) পাওয়া-ই বড় কথা নয়, সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে জয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা জিয়া পরিবারের হাতে ফলাফল তুলে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স, মুলাদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক শরীয়তুল্লাহ, সদস্য সচিব কাজী কামাল, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন, পৌর বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, সদস্য সচিব ইয়াসির আরাফাত, বাবুগঞ্জ উপজেলা জাসাস’র আহবায়ক মোহাম্মদ জসীমউদ্দীন, সদস্য সচিব মো. মনির হোসেন, মুলাদী উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান, সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌর যুবদলের সভাপতি রফিক ঢালী, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বিল্লালসহ আরও অনেকে।
বিআরএসটি/এসএস

বিআরএসটি/এসএস

Related posts

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

News Desk

ভারত দুই মাসের মধ্যে ক্ষমা চাইবে: মার্কিন মন্ত্রী

News Desk

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও ত্রিশ বাংলাদেশি

News Desk

কাল বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

News Desk

আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারের লক্ষ্য: প্রধান উপদেষ্টা

News Desk

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য: খোকন

News Desk
Translate »