BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

বিশ্ব ইজতেমা হবে নির্বাচনের পর

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনের পর তাবলীগের এবারের বিশ্ব ইজতেমা হবে। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলীগের দুই পক্ষের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আসন্ন ইজতেমা নিয়ে তাবলীগের মুরুব্বীদের সাথে আলোচনা করেছি। যেহেতু সামনে নির্বাচন, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত। ইলেকশনের আমেজ শুরু হয়েছে।

আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ইজতেমা হবে ইলেকশনের পরে।

তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের ভিতরে হলে রমজান মাসে ইজতেমা হচ্ছে না। নির্বাচনের পরে কখন বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে সে বিষয়ে পরে বসে সিদ্ধান্ত নিতে হবে।

উপদেষ্টা বলেন, তবে সিদ্ধান্ত হয়েছে যে, তাবলীগের বিশ্ব ইজতেমা ইলেকশনের আগে হচ্ছে না।

ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে।

তিনি বলেন, উভয় গ্রুপের এজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। উভয় গ্রুপের সম্মতি অনুযায়ী তারিখ ঠিক করা হবে। তিনজন উপদেষ্টার উপস্থিতিতে তারা সম্মত হয়েছেন।

একসাথে হওয়ার সুযোগ নাই, তাই আলাদা আলাদাভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে।

নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে কোন সময় ইজতেমা হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচন আপাতত পিছানোর কোন লক্ষণ নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

উপদেষ্টা বলেন, তাবলীগের মুরুব্বীরা একমত হয়েছেন যে, ইলেকশনের আগে বিশ্ব ইজতেমা হওয়াটা যুক্তিযুক্ত হবে না।

উপদেষ্টা বলেন, যদি নির্বাচনের পরে ইজতেমা অনুষ্ঠিত হয় তাহলে কোন গ্রুপ কখন আয়োজন করবে তা এখনো নির্ধারিত হয় নাই। নির্বাচনের পরে ওনারা বসে আবার আলোচনার মাধ্যমে তারিখ ঠিক করবেন।
বিআরএসটি/এসএস

Related posts

‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য’

brs@admin

প্রধানমন্ত্রীর কিছু ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে : চৌধুরী আশিক

News Desk

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ, মোদিকে আদানি ইস্যুতে তুলোধুনো করলেন রাহুল

News Desk

হাসিনা ও আওয়ামী লীগই ভারতের বন্ধু : দুদু

News Desk

মানবতাবিরোধী অপরাধ : রোববার শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

News Desk

ঈদ উপলক্ষে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

brs@admin
Translate »