28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইসি আনোয়ার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (১ নভেম্বর) সকালে জেলার কুয়াকাটায় অবস্থিত কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ‘নির্বাচনী প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার।

তিনি বলেন, ‘বর্তমান নির্বাচনী আইন (আরপিও)-তে সংশোধন আনা হয়েছে। এখন রিটার্নিং কর্মকর্তারা চাইলে তাদের দায়িত্বপ্রাপ্ত আসনে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন।’

এ সময় তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
বিআরএসটি/এসএস

Related posts

আগামী বছর থেকে সৌদি যেতে লাগবে ফিটনেস সার্টিফিকেট

News Desk

লালমোহনে গাঁজাসহ মাদক কারবারি আটক

News Desk

সুদানে হামলায় ১৫ জন নিহত

News Desk

ঝিনাইদহে ওসির বিরুদ্ধে অপহরণ-গুমের নাটক সাজানো অভিযোগ

News Desk

বিএসএফ ও শেখ হাসিনার তীব্র সমালোচনা এনসিপির

News Desk

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

brs@admin
Translate »