33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

দ্রুতই ত্বকী হত্যা মামলার চার্জশিট : র‌্যাব

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। শিগগিরই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন একথা বলেন।

সাজ্জাদ হোসেন বলেন, ত্বকী হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে দ্রুত চার্জশিট জমা দেওয়া হবে।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের কালীর বাজারের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন এ লেভেল পরীক্ষায় রসায়ন ও পদার্থবিদ্যায় বিশ্বের সর্বোচ্চ নম্বর পাওয়া মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী।

দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ত্বকীর বাবা রফিউর রাব্বি অভিযোগ করেন, তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে তার ছেলে অপহরণ ও হত্যার শিকার হন। শামীমের ভাতিজা আজমেরী ওসমানের টর্চার সেলে নিয়ে ত্বকীকে নির্যাতন করে হত্যা করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

চলতি সপ্তাহেই তফসিল, বাড়ছে ভোটগ্রহণের সময়

News Desk

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

News Desk

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

News Desk

পেনাল্টির পর নরওয়ের গোলরক্ষককে কী বলেছেন নেইমার?

News Desk

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, কেন্দ্রস্থল আফগানিস্তান

News Desk

পুলিশের বিশেষ অভিযানে আরও ১৮৬৬ জন গ্রেফতার

News Desk
Translate »