28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পণ্যবাহী কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফাহিম (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার প্রেম বাজারস্থ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম  উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ী ৪ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি তার মামার সঙ্গে নানার বাড়ি যাওয়া পথে সিএনজি থেকে নেমে রাস্তা পারাপারের  সময় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা এসে শিশুর মরদেহ উদ্ধার করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিআরএসটি/এসএস

Related posts

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত : ইসি সচিব

News Desk

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই : হাই রিপ্রেজেন্টেটিভ

brs@admin

উপদেষ্টা পরিষদের বৈঠক: তিন নীতিমালার খসড়া অনুমোদন

News Desk

স্তন ক্যানসারের টিকা উদ্ভাবনে সুখবর দিতে যাচ্ছেন ইরানি গবেষকরা

News Desk

বাগদান সারলেন হান্নান মাসউদ

News Desk

গণ-আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান

News Desk
Translate »