31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় আজ গরুবোঝাই ভটভটি গাড়ি (শ্যালো ইঞ্জিন- চালিত যান) চাপায় হাফিজুল ইসলাম (২৫) নামের একজন বাক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুল ইসলাম জেলার তাড়াশ পৌরসভার দক্ষিণ পাড়ার রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বারোয়ারি বটতলার পাশের জয়নালের চা স্টলের সামনে দিয়ে দ্রুতগতিতে একটি গরুবোঝাই ভটভটি যাচ্ছিল। এ সময় হাফিজুল ইসলাম সড়ক পারাপার কালে ভটভটি গাড়িটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাফিজুল ইসলাম নিহত হন।
‎
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ঘাতক গাড়িটি জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিআরএসটি/এসএস

Related posts

লালমোহনে ইয়াবাসহ আটক ২

News Desk

রাজধানীতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

brs@admin

শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

News Desk

মাদারীপুরে ছাত্রলীগ নেতা লিখন গ্রেফতার

News Desk

ইন্দুরকানী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

brs@admin

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

News Desk
Translate »