BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ঢাকা নবাবগঞ্জের মোটরসাইকেল চালক সামিউল ইসলাম (২৭) এবং সিরাজদিখান উপজেলার শেখর নগর গ্রামের সেন্টু ভুইয়ার ছেলে আরোহী ইমন ভুইয়া (২৬)।

গতকাল সোমবার রাত সাড়ে ১০ টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়ে ধলেশ্বরী সেতুর উপর সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেল চালক সামিউল ইসলাম তার বন্ধু ইমন ভুইয়াকে নিয়ে মোটরসাইকেলে করে ঢাকা থেকে মাওয়া যাওয়ার সময় কুচিয়ামোড়ে ধলেশ্বরী সেতুর উপর সার্ভিস লেনে পৌছলে পিছন থেকে একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীসহ রাস্তায় ছিটকে পরে। গুরুতর আহত অবস্থায় তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার সামিউল এবং ইমনকে মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, মরদেহ আত্নীয়স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাস সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

দেশে-বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর

News Desk

জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

brs@admin

বরিশালে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

News Desk

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৫০০

News Desk

নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

News Desk

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা

News Desk