BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাত ১১টা ৪৫ মিনিটে রওয়ানা হয়ে রাত ১২টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছেছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই বাসায় ফেরেন তিনি। চলতি বছরের ১৮ জুনও এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বিআরএসটি/এসএস

Related posts

ডর্টমুন্ডে আল-ফজর মসজিদ ও বিএমসিএজি সেন্টারের যাত্রা শুরু

rahman himel

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথের সম্ভাবনা : মন্ত্রিপরিষদ সচিব

News Desk

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

News Desk

আনিসুল-ইনু নতুন মামলায় গ্রেপ্তার

News Desk

লালমোহনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

News Desk

প্রথমে অস্বীকার, পরে দ্বিতীয় স্ত্রী বলে দাবি জামায়াত এমপির

News Desk