33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

দাবি ও মিছিল করে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায় : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না এসব দাবি দাওয়া ও মিছিল করে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যে-সব মতে দলগুলো একমত সেগুলো জুলাই সনদে সাক্ষর হবে। বাকী মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিংসার রাজনীতি চাই না। হিন্দু-মুসলিমের বিভেদ চাই না। সবাই মিলে শান্তিতে থাকতে চাই।
বিআরএসটি/এসএস

Related posts

পুশইন করা হচ্ছে ভারতীয় নাগরিকদেরও

News Desk

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণাগুলোকে ইরাকের স্বাগত

News Desk

আর্থিক কেলেঙ্কারি : এনসিপি’র সেই নেতা বহিষ্কার

News Desk

নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন মির্জা ফখরুল

News Desk

বিএনপি ১৭ বছর অনেক নির্যাতন সহ্য করেছে : রুমিন ফারহানা

brs@admin

জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক

News Desk
Translate »