27.2 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

শিবচরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে পানিতে ডুবে আনাছ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনাছ ওই গ্রামের রিপন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আনাছ বাড়ির উঠানে খেলছিল। হঠাৎই তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। একপর্যায়ে বাড়ি সংলগ্ন পুকুরে আনাছকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম।
বিআরএসটি/এসএস

Related posts

হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে কারাদণ্ড

News Desk

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

News Desk

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

News Desk

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

News Desk

জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয়

News Desk

গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

News Desk
Translate »