28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাসের চাপায় মো. মাহফুজ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বিজিবি হাসপাতালের সামনে শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুঘর্টনা ঘটে। নিহত মাহফুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মো. ইউসুফের ছেলে।

তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার মাহফুজ মোটরসাইকেলে করে ডিঙ্গেদহ বাজারে যাচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা খান পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গায় যাচ্ছিল। বেপরোয়া গতির বাসটি বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় মাহফুজের মোটরসাইকেলেটি বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মাহফুজ নিহত হন। মোটরসাইকেল থাকা অপর আরোহী তুহিনসহ ৩ জন আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে বিজিবি হাসপাতাল ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি ইনচার্জ খালিদ হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২

brs@admin

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা

News Desk

‘অবৈধ’ ঘোষণার পর কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

News Desk

লালমনিরহাট-৩ আসনে জমজমাট নির্বাচনী মাঠ

News Desk

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক

News Desk

জুলাই হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতারা কীভাবে পালাল : উপদেষ্টা রিজওয়ানা

News Desk
Translate »