BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

সারা দেশে আরও ১৬৩২ জন গ্রেফতার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫১০ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৩২ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, ২টি তরবারি, ১টি রামদা, ৪টি চাপাতি, ৩টি কিরিচ ও ১টি ছুরি। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তর।
বিআরএসটি/এসএস

Related posts

নৌবহর আটক: স্পেনে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব

News Desk

ট্রাইব্যুনালে ইনুর মামলার রায় ৩০ জুন

brs@admin

উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে বিএনপি

News Desk

তেলের দাম ফের ১০২ ডলার ছাড়াল

News Desk

১৩ বছরের সন্তানের ম/ র/ দে/ হ উদ্ধার

brs@admin

পিরোজপুর বিপ্রবিতে তারেক রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

rahman himel