20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রনি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন রনির বাবা মো. হারুন-অর-রশিদ (৫০)।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রনি পেশায় একজন রেন্ট-এ-কার চালক ছিলেন।

রনির চাচাতো ভাই মো. রাজু জানান, রাত সাড়ে ৮টার দিকে ঘর সংলগ্ন বাঁশঝাড়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুন দেখে রনি নেছারাবাদ বিদ্যুৎ অফিসে ফোন দেয়। কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। কিছুক্ষণ পর এলাকায় বিদ্যুৎ চলে গেলে রনি ও তার বাবা আগুন ধরা বাঁশটি কাটতে যান।

এসময় বিদ্যুৎ ফিরে এলে দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবা হারুন ছিটকে পড়ে প্রাণে বাঁচলেও ছেলে রনি বাঁশ ধরে বিদ্যুতায়িত অবস্থায় মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিদ্যুৎ অফিসের এজিএম চন্দ্রশেখর গাইন বলেন, আমাদের সঙ্গে কথা না বলেই বাঁশ কাটতে যাওয়া ঠিক হয়নি। আমরা হয়তো অন্য কারো অনুরোধে শাটডাউন দিয়েছিলাম। ওই গ্রামের কারও সঙ্গে সরাসরি আমাদের কথা হয়নি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বনি আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

কৃষি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন

News Desk

শিবগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে চালক নিহত

brs@admin

খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

News Desk

বিজয় দিবসে সড়কে প্রাণ ঝরলো ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার

News Desk

বরগুনার সাবেক সংসদ সদস্য শম্ভুর জমি ক্রোক

brs@admin

পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী

brs@admin
Translate »