31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
Uncategorizedঅন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি : “প্রবীণরা স্থানীয় ও বৈশ্বিক উদ্যোগের চালিকাশক্তি: আমাদের আকাঙ্ক্ষা, আমাদের সমৃদ্ধি, আমাদের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর ISIGOP প্রকল্পের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এদিন উপজেলা পরিষদ হলরুমে প্রবীণ শিক্ষক নেতা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) এস.এম. আল-আমীন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, প্রবীণ বয়সে ভালো থাকার এই প্রচেষ্টা ও উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রিককে ধন্যবাদ প্রবীণদের পাশে থেকে কাজ করার জন্য।

সভায় অন্যান্য বক্তারা বলেন, প্রবীণদের কল্যাণে আলাদা মন্ত্রণালয় গঠন এখন সময়ের দাবি। আশা করি সরকার নিশ্চয়ই তা বিবেচনায় নেবে। প্রবীণদের প্রতি সম্মান, যত্ন ও ভালোবাসার মধ্য দিয়েই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। সমাজের প্রতিটি স্তরে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগাতে হবে, এটাই আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল বার্তা। বক্তারা প্রবীণবান্ধব সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইকবাল কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোমিনুল হক ও উপজেলা সমাজসেবা অফিসের সহকারী কর্মকর্তা মতিউর রহমান, রিকের জোনাল ম্যানেজার আক্তারুজ্জামান, সহকারী সমন্বয়ক ফারুক রহমান, এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, নারী নেত্রী মিনারা বেগম, সাংবাদিক খেলাফত হোসেন ও সাংবাদিক হাসান মামুন প্রমুখ।

পরে প্রবীণ নারী-পুরুষদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুল আলীম খান।
বিআরএসটি/এসএস

Related posts

রাতে ভোট করে সরকারি কর্মকর্তা ও পুলিশ তাদের সুনাম নষ্ট করেছে : সিইসি

brs@admin

হৃদয়ের রেকর্ড ট্রিপল-সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র বাংলাদেশ ‘এ’ দলের

News Desk

দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

News Desk

আমি ভালো খেলিনি, দলও ভালো খেলেনি: রোনালদো

brs@admin

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০৬

News Desk

আগারগাঁও ‘ব্লকেড’ করেছে শেকৃবি শিক্ষার্থীরা

News Desk
Translate »